ভোলা শনিবার
১৮ এপ্রিল ২০২৬
১৫ ডিসেম্বর ২০২৫

আগামী ২ ফেব্রুয়ারি প্রাথমিকের দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা

ডেস্ক রিপোর্ট
589

প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৪ | ০৮:০১:৩১ এএম
আগামী ২ ফেব্রুয়ারি প্রাথমিকের দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা ফাইল-ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের লিখিত (খুলনা, রাজশাহী, ময়মনসিংহ বিভাগ) পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে। তিন বিভাগের ২২টি জেলা শহরে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ১ ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে মঙ্গলবার সকালে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

সভায় জানানো হয়, দ্বিতীয় পর্বে মোট পরীক্ষার্থী ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন, কেন্দ্রের সংখ্যা ৬০৩টি, কক্ষের সংখ্যা ৯ হাজার ৩৫৭টি। ২০২৩ সালের ২০ মার্চ ২য় পর্বের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

এর আগে, প্রথম পর্বের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) পরীক্ষা গত ৮ ডিসেম্বর, ২০২৩ অনুষ্ঠিত হয়। ২০ ডিসেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

সভায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক, মোছা. নুরজাহান খাতুন, মাসুদ আকতার খানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

চাকরি সম্পর্কিত আরও
ভোলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ভোলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

০৯ মার্চ ২০২৬

একজন মিজানুর রহমান ও ভোলা পৌরসভা
একজন মিজানুর রহমান ও ভোলা পৌরসভা

০৫ মার্চ ২০২৬

ভোলায় অগ্রণী ব্যাংক পিএলসি’র ক্রীড়া প্রতিযোগিতা ও শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
ভোলায় অগ্রণী ব্যাংক পিএলসি’র ক্রীড়া প্রতিযোগিতা ও শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

০৭ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা পৌরসভার শহরের যানজট নিরসন ও মানুষের চলাচল নির্বিঘ্ন,অবৈধ পার্কিং,স্থাপনা উচ্ছেদ অভিযানে ১০ মোটরসাইকেল জব্দ ও জরিমানা আদায়
ভোলা পৌরসভার শহরের যানজট নিরসন ও মানুষের চলাচল নির্বিঘ্ন,অবৈধ পার্কিং,স্থাপনা উচ্ছেদ অভিযানে ১০ মোটরসাইকেল জব্দ ও জরিমানা আদায়

১৮ ডিসেম্বর ২০২৫

ভোলায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব  মোঃ আব্দুল খালেকের জেলা প্রশাসক ডাঃ মোঃ শামীম রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ
ভোলায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুল খালেকের জেলা প্রশাসক ডাঃ মোঃ শামীম রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ

১৫ ডিসেম্বর ২০২৫

ভোলাদর্পণ