ভোলা শনিবার
০৬ জুন ২০২৬
২৪ এপ্রিল ২০২৬

রাজশাহীতে তীব্র শীতে মাধ্যমিক স্কুল বন্ধ দুদিন


ডেস্ক রিপোর্ট
482

প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৪ | ০৫:০১:৪৭ এএম
রাজশাহীতে তীব্র শীতে মাধ্যমিক স্কুল বন্ধ দুদিন ফাইল-ফটো



রাজশাহীতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়া ২১ ও ২২ জানুয়ারি মাধ্যমিকের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া জেলার সব প্রাথমিক বিদ্যালয় ২১ জানুয়ারি বন্ধ থাকবে। 

শনিবার সন্ধ্যায় শিক্ষা কর্মকর্তাদের বৈঠকের পর এ নিয়ে আদেশ জারি করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালক শারমিন ফেরদৌস চৌধুরী। 

আদেশে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ও আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী ২১ ও ২২ জানুয়ারি রাজশাহীর তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে থাকবে। ফলে এ দুই দিন জেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হল। 

রাজশাহী আবহাওয়া অফিসর তথ্য মতে, রাজশাহী শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে রাত ১০ টায় তাপমাত্রা নেমে আসে ১২ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৭ দিনে রাজশাহীর দিনের তাপমাত্রা কমবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর

রাজশাহী অঞ্চলের মাধ্যমিকের উপ-পরিচালক ডাক্তার শারমিন ফেরদৌস চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়া ২১ ও ২২ জানুয়ারি রাজশাহীর মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলো।

এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, তারা শুধু রোববার প্রাথমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। রোববার আবার আবহাওয়ার পূর্বাভাস জেনে সোমবারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি দেখা যায় সোমবারও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে, তাহলে সেদিনও জেলার সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হবে।


আরও পড়ুন:

বিষয়:


জাতীয় সম্পর্কিত আরও
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত :  দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার

০২ মে ২০২৬

চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা

০২ মে ২০২৬

ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬

শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে :  ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী

২৪ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ