ভোলার রতনপুর বাজারে ভোলা-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম গণসংযোগ করেন
নিজস্ব প্রতিবেদক
11
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:০২:৫২ পিএম
ভোলার রতনপুর বাজারে ভোলা-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম গণসংযোগ করেন
লাল সূর্য প্রতিবেদক : ভোলায় শুক্রবার (৬ ফেব্রুয়ারী) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।
শুক্রবার বিকেলে ভোলা সদরের শিবপুর ইউনিয়নের রতনপুর বাজারে সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় পথচারী ও ব্যবসায়ীদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
গণসংযোগে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্বাছ উদ্দিন, বায়তুলমাল সম্পাদক মো. বেলায়েত হোসেন, সদর উপজেলা শুরা সদস্য ইয়াছিন আরাফাত, শিবপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী মাওলানা মহিববুল্লাহ আজাদ সহ জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় জামায়াত নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছে। তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলার চারটিতেই আসনে ধানের শীষের নিরঙ্কুশ জয়
১৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা-৩ আসনে ৭ম বারের মতো বিজয়ের পথে মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
১৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা-১ আসনে বড় ব্যবধানে এগিয়ে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ
১৩ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ পালায়, আবার আওয়ামী আসলে বিএনপি পালায়-মুফতি রেজাউল করিম
০৯ ফেব্রুয়ারি ২০২৬
ভোলার বোরহানউদ্দিনে বাজার কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
০৯ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা-২ আসনে জামায়াত প্রার্থী মোঃ ফজলুল করিমের নির্বাচনী ইশতেহার ঘোষণা
০৮ ফেব্রুয়ারি ২০২৬
