ভোলা-৩ আসনে ৭ম বারের মতো বিজয়ের পথে মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
নিজস্ব প্রতিবেদক
5
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০৩:০২:০৩ পিএম
মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
লালমোহন প্রতিবেদক : ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) সংসদীয় আসনে সপ্তম বারের মতো সংসদ সদস্য হতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। দুই উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ১১৯ কেন্দ্রের মধ্যে ১১৯ কেন্দ্রের সবগুলো ফলাফল পাওয়া গেছে।
কেন্দ্র থেকে দলীয় এজেন্টদের প্রাপ্ত সূত্রে বিএনপির মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম (ধানের শীষ) নিয়ে ১১৯ কেন্দ্রে পেয়েছেন ১,৫১,৭৭৪ ভোট। ১১ দলীয় জোটের মুহাঃ নিজামুল হক নাঈম (ফুলকপি) পেয়েছেন ৫৫,৬৬০ ভোট।
লালমোহন উপজেলার মোট ৮৩ কেন্দ্রের মধ্যে সবগুলো কেন্দ্রে বিএনপির মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ (ধানের শীষ) পেয়েছেন ১,০৩,২৬৯ ভোট। ১১ দলীয় জোটের মুহাঃ নিজামুল হক নাঈম (ফুলকপি) পেয়েছেন ৪১,০৭৮ ভোট।
তজুমদ্দিন উপজেলার ৩৬ কেন্দ্রের সবগুলোর ফলাফলে ধানের শীষ পেয়েছেন ৪৮,৫০৫ ভোট। ফুলকপি-১৪,৫৮২ ভোট।
উপজেলা সককারী রিটার্নিং অফিসার মো. শাহ আজীজ জানান, পূর্ণাঙ্গ ফলাফল পেতে রাত ১১ টা থেকে ১২ টা বাজতে পারে।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলার চারটিতেই আসনে ধানের শীষের নিরঙ্কুশ জয়
১৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা-৩ আসনে ৭ম বারের মতো বিজয়ের পথে মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
১৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা-১ আসনে বড় ব্যবধানে এগিয়ে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ
১৩ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ পালায়, আবার আওয়ামী আসলে বিএনপি পালায়-মুফতি রেজাউল করিম
০৯ ফেব্রুয়ারি ২০২৬
ভোলার বোরহানউদ্দিনে বাজার কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
০৯ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা-২ আসনে জামায়াত প্রার্থী মোঃ ফজলুল করিমের নির্বাচনী ইশতেহার ঘোষণা
০৮ ফেব্রুয়ারি ২০২৬
