হজ যাওয়ার ক্ষেত্রে বয়স সীমা তুলে নিয়েছে সৌদি
ডেস্ক রিপোর্ট
543
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২৩ | ০৫:০১:৫৮ এএম
ফাইল-ফটো
চলতি বছর থেকে হজ যাওয়ার ক্ষেত্রে বয়স সীমা তুলে নিয়েছে সৌদি আরব। যা আগে ৬৫ বছর নির্ধারণ করে দিয়েছিল দেশটি। সৌদি আরব-বাংলাদেশ দ্বিপাক্ষিক হজ চুক্তি-২০২৩ অনুযায়ী এ নতুন নিয়ম কার্যকর হবে।
রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রমনায় সরকারি বাসভবনে সৌদি আরব-বাংলাদেশ দ্বিপাক্ষিক হজ চুক্তি ২০২৩ পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
তিনি বলেন, এতদিন হজে যাওয়ার জন্য বয়সসীমা নির্দিষ্ট ছিল, সৌদি সরকার এখন সেটি তুলে দিয়েছে। গত দুই বছর করোনার জন্য বাংলাদেশ থেকে মানুষ হজ করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। সৌদি-বাংলাদেশ হজ চুক্তি-২০২৩ অনুযায়ী করোনা উত্তর পরিস্থিতিতে এ বছর বাংলাদেশের কোটার পূর্ণ সংখ্যক মানুষ হজে যেতে পারবেন।
তিনি আরো বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ জিলহজ্ব, ১৪৪৪ হিজরি অর্থাৎ ২৮ জুন, ২০২৩ তারিখ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আল্লাহপাকের অশেষ শুকরিয়া, তিনি আমাদের তার মেহমান সম্মানিত হাজি সাহেবদের খেদমত করার সুযোগ দিয়েছেন। ২০২৩ খ্রি. ১৪৪৪ হিজরি সালে বাংলাদেশ থেকে আল্লাহর ঘরের সম্মানিত মেহমানদের হজ করতে যাওয়ার যাবতীয় ব্যবস্থা নিতে সৌদি আরব-বাংলাদেশ হজ চুক্তি- ২০২৩ সফলভাবে হয়েছে।
ধর্মপ্রতিমন্ত্রী জানান, এ বছর সর্বমোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালন করতে যেতে পরবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স উভয়ে ৫০ শতাংশ করে হজযাত্রী পরিবহন করবে।
প্রেস ব্রিফিংয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাৎ হোসাইন তসলিমসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি সৌদি আরব-বাংলাদেশ হজ চুক্তি-২০২৩ সই হয়। সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ডা. তৌফিক বীন ফাউজান আল-রাবিয়া এবং বাংলাদেশের পক্ষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান চুক্তিতে সই করেন।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় পাচারকালে ২০ ব্যারেল জ্বালানি তেল জব্দ
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
০২ এপ্রিল ২০২৬
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
০২ এপ্রিল ২০২৬
