মুন্সীগঞ্জে বজ্রপাতে ৩ ভাই-বোনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট
468
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২ | ১২:০৯:২৫ পিএম
ফাইল-ফটো
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে উপজেলার ধামারণ ইউনিয়নে একটি বিল থেকে শাপলা উঠানোর সময় তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও এক শিশু। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে বজ্রপাতে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ধামারণ ইউনিয়নের পশ্চিমের চক বিলে চার শিশু মিলে শাপলা উঠাতে গিয়েছিল৷ পরে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। দুপুর আড়াইটার দিকে বজ্রপাতে চারজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়। একজন গুরুতর আহত হয়।
নিহতরা হলো- রবিউল হাসান (১৬), সাইফুল ইসলাম লামিম (১২) ও সানজিদা আক্তার (৯)। এ ছাড়া আহত হয়েছে সিফাত (১৫) নামের আরেক শিশু।
নিহত রবিউলের বাবা মোমেন আলী বলেন, ‘আমি কাজে গিয়েছিলাম। শুনেছি চকে বজ্রপাত হয়েছে। পরে শিশুদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা পরস্পর খালাতো-মামাতো ভাইবোন।’
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফেরদৌস আহমেদ বলেন, ‘শিশুরা বজ্রপাতের কারণেই মারা গেছে। হাসপাতালে আনার আগে তাদের মৃত্যু হয়েছিল।’
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান বলেন, ‘ঘটনার পর তাদের উদ্ধার করে দ্রুত মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত সিফাতকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৬ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
১০ এপ্রিল ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২৬ মার্চ ২০২৬
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
২৬ মার্চ ২০২৬
