কলাবাগান মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা শুরু হয়েছে
ডেস্ক রিপোর্ট
449
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০২৪ | ১১:০১:০৪ এএম
ফাইল-ফটো
রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় আসছেন দলটির নেতাকর্মীরা। সোমবার (১ জানুয়ারি) বেলা ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জন-সভাস্থলে আসেন তারা। এ জনসভার প্রধান অতিথি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ দুপুরের আগ থেকেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে নেতারা মিছিল নিয়ে জন-সভাস্থলে আসতে থাকেন। ঢাকার থানা, ওয়ার্ড, ইউনিয়ন, ইউনিটের নেতারা আলাদা মিছিল নিয়ে আসছেন। ঢাকার দুই সিটির কাউন্সিলররাও লোকজন নিয়ে জনসভায় আসেন। মিছিলে ঢাকঢোল পেটানোর পাশাপাশি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু‘, ‘শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’সহ নানান নির্বাচনী স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর কলাবাগান মাঠে আওয়ামী লীগের সমাবেশ-স্থলে উপস্থিত হয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বেলা সোয়া ৩টার দিকে তিনি উপস্থিত হন। এ সময় দলীয় নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে সমাবেশ-স্থল মুখর করে তোলেন।
জাতীয় সংগীত পরিবেশনের পর বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পাঠের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। শরফুদ্দিন আহমেদ সেন্টুর পর একে একে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান, নাট্য অভিনেতা জাহিদ হাসান, চিত্রাভিনেত্রী সুজাতা আজিমসহ আরও অনেকে।
এদিকে ঢাকায় নির্বাচনী জনসভা করতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বরাবর চিঠি দিয়ে অনুমতি চেয়েছিল আওয়ামী লীগ। ২০ শর্তে আওয়ামী লীগকে সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আগামীকাল মঙ্গলবার ফরিদপুর জেলা শহরের রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন শেখ হাসিনা। এরপর ৪ জানুয়ারি নারায়ণগঞ্জে নির্বাচনী জনসভায় বেলা আড়াইটা থেকে জেলার এ কে এম শামসুজ্জোহা স্টেডিয়ামে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলটির সভাপতির।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৬ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
১০ এপ্রিল ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২৬ মার্চ ২০২৬
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
২৬ মার্চ ২০২৬
