ভোলা শনিবার
১৮ এপ্রিল ২০২৬
২৬ মার্চ ২০২৬

নির্বাচন ঘিরে বড় ধরনের আশঙ্কা নেই জানালেন ইসি

ডেস্ক রিপোর্ট
458

প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০২৪ | ০৪:০১:০২ এএম
নির্বাচন ঘিরে বড় ধরনের আশঙ্কা নেই জানালেন ইসি ফাইল-ফটো

আগামী ৭ জানুয়ারির ভোটকে কেন্দ্র করে বিভিন্ন আসনে প্রচারে সংঘাত সহিংসতা হলেও সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নানা ধরনের হামলা-গোলযোগের ঘটনা থাকলেও ভোটের দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলেও আশা করছে নির্বাচন পরিচালনাকারী দায়িত্বপ্রাপ্ত সংস্থাটি।

ভোটের তিন দিন আগে বুধবার রাতে নির্বাচন কমিশনের আওতাধীন যারা আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের প্রধানদের সঙ্গে আমাদের বিশেষ মিটিং শেষ হলো। সেখানে প্রধান নির্বাচন কমিশনারসহ সাব কমিশনার এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার মহোদয়সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বাহিনীগুলোর প্রধান ও মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। 

নির্বাচন ঘিরে বড় ধরনের সহিংসতার শঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী মাঠে নেমে গেছে। কোনো সহিংস ঘটনা যদি ঘটে বা ঘটার মতো পরিস্থিতি সৃষ্টি হয় তবে সমন্বিতভাবে সবাই সেটা প্রতিহত করবে। তবে এই নির্বাচনে কোনো সহিংস ঘটনা আমরা আশা করি না।

তিনি বলেন, এই পর্যন্ত আইন-শৃঙ্খলা সংক্রান্ত যে অবস্থা তা আমাদের বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তারা এখন পর্যন্ত নির্বাচনে বড় ধরনের কোনো আশংকা করছে না। যেহেতু একটি রাজনৈতিক দল নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে এজন্য প্রত্যেকেই নিজ নিজ গোয়েন্দা নেটওয়ার্ক আরো সক্রিয় রাখবে। যাতে কোনো ধরনের ঘটনা ঘটার আগেই তা নিষ্ক্রিয় করা সম্ভব হয়।

তিনি আরও জানান, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি বুঝে বেসামরিক প্রশাসনকে সাহায্য করবে সেনাবাহিনী।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল  অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।

১০ এপ্রিল ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান

২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা

২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে  বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২৬ মার্চ ২০২৬

ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

২৬ মার্চ ২০২৬

ভোলাদর্পণ