জনপ্রিয় অভিনেত্রী কবিতা চৌধুরী আর নেই
ডেস্ক রিপোর্ট
444
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ০৪:০২:৩৪ এএম
ফাইল-ফটো
আশি ও নব্বইয়ের দশকে ভারতীয় টিভির পর্দার পরিচিত মুখ কবিতা চৌধুরী মারা গেছেন। গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) হৃদ্রোগে আক্রান্ত হয়ে ভারতের অমৃতসরের এক হাসপাতালে রাত সাড়ে ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
১৯৮৯ সালে ‘উড়ান’ ধারাবাহিকে অভিনয়ের জন্য দর্শক সবচেয়ে বেশি মনে রেখেছে তাঁকে। তিনি উড়ানের চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন তিনি নিজেই। তার বোন কাঞ্চন চৌধুরী ভট্টাচার্যের জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল টেলিভিশন অনুষ্ঠানটি।
সেই সময়ে, কবিতাকে মহিলা ক্ষমতায়নের আইকন হিসাবে তুলে ধরা হয়েছিল। কারণ, চলচ্চিত্র এবং টেলিভিশনে মহিলা আইপিএস অফিসারদের খুব বেশি প্রতিনিধিত্ব ছিল না সেইসময়। আইপিএস অফিসার কল্যাণী সিংয়ের চরিত্র তাঁকে রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছিল। কবিতা চৌধুরীর সার্ফের বিজ্ঞাপনও বেশ জনপ্রিয় হয়েছিল। সেখানে আবার হোমমেকার ললিতাজির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এ ছাড়াও জনপ্রিয় সব বিজ্ঞাপনে দেখা যেত তাঁকে।
কবিতার ঘনিষ্ঠ বন্ধু সুচিত্রা বার্মা জানান, ক্যান্সারে আক্রান্ত ছিলেন অভিনেত্রী। কেমোথেরাপিও চলছিল তাঁর। অভিনেত্রীর বন্ধু জানান, তিনি খুবই কষ্টে ছিলেন। সুচিত্রার কথায়, ‘আমার খুব নিঃসঙ্গ লাগছে। ওকে হারিয়ে ফেললাম। হঠাৎ করে ওর অবস্থা এতটা খারাপ হয়ে যাবে বুঝতে পারিনি। শেষবারের মতো দেখতেও পেলাম না।’
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৬ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
১০ এপ্রিল ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২৬ মার্চ ২০২৬
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
২৬ মার্চ ২০২৬
