ভোলা শনিবার
১৮ এপ্রিল ২০২৬
২৬ মার্চ ২০২৬

‘ডে অব এইট বিলিয়ন’ পালনে কয়েক ঘন্টার অপেক্ষা

ডেস্ক রিপোর্ট
482

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২ | ১০:১১:২১ এএম
‘ডে অব এইট বিলিয়ন’ পালনে কয়েক ঘন্টার অপেক্ষা ফাইল-ফটো

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা এরপরই বিশ্বের জনসংখ্যা পৌঁছে যাবে ৮০০ কোটিতে। এ বছরের ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবসে ৮০০ কোটির জনসংখ্যার ব্যাপারে প্রথম ভবিষ্যবাণী করা হয়। জাতিসংঘ বলছে, আগামীকাল মঙ্গলবারের মধ্যে বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটিতে পৌঁছাবে।

এ নিয়ে ইউএন ডট ওআরজি কাউন্টডাউন শুরু করেছে। জনসংখ্যা ৮০০ কোটিতে পৌঁছানোর দিনটিকে পালন করতে নাম দেওয়া হয়েছে ‘ডে অব এইট বিলিয়ন’।

জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের জনসংখ্যা ৭০০ থেকে ৮০০ কোটিতে পৌঁছাতে ১২ বছর সময় লেগেছিল। আর ৯০০ কোটিতে পৌঁছাতে সময় লাগবে ১৫ বছর। ২০৩৭ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা ৯০০ কোটিতে পৌঁছাবে। ৮০০ থেকে ৯০০ কোটিতে পৌঁছানোর ধীরগতির কারণ জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাওয়া।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী বছরের শেষে ভারতের জনসংখ্যা চীনকেও ছাড়িয়ে যাবে। মানুষের আয়ু বেড়েছে জনস্বাস্থ্য, ওষুধ নিয়ে গবেষণা, খাদ্যের সহজলভ্যতা, ব্যক্তিগত পরিচ্ছন্নতার কারণে মানুষের আয়ু বেড়েছে। এ ছাড়া বেশ কিছু দেশের জন্মহারে উচ্চহারের কারণেও জনসংখ্যা এ পর্যায়ে পৌঁছেছে।

২০৩০-এ বিশ্বের জনসংখ্যা ৮৫০ কোটি, ২০৫০ সালে ৯৭০ কোটি এবং ২০৮০ সালে ১০৪০ কোটিতে পৌঁছে যাবে বলে ধারণা করছে জাতিসংঘ।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল  অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।

১০ এপ্রিল ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান

২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা

২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে  বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২৬ মার্চ ২০২৬

ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

২৬ মার্চ ২০২৬

ভোলাদর্পণ