বাড়লো চিনির দাম
ডেস্ক রিপোর্ট
464
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৩ | ০৮:০১:০৭ এএম
ফাইল-ফটো
দেশে পণ্যদ্রব্যের দামের উথাল পাথাল সময় চলছে। যখন যেভাবে লাগামহীন ভাবে পণ্যের দাম বাড়ছে। আবারো বাড়লো চিনির দাম। কেজি প্রতি খোলা চিনির দাম ৫ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম ৪ টাকা বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন (বিএসআরএ) এর নির্বাহী সচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ দাম ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজার মূল্য বৃদ্ধি এবং ডলারের বিনিময় হার বৃদ্ধি ও উৎপাদন ব্যয় বিবেচনায় বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রতি কেজি খোলা চিনির মূল্য ১০৭ টাকা এবং প্যাকেটজাত চিনির মূল্য ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে গত বছরের ১৭ নভেম্বর খোলা বাজারে কেজি প্রতি চিনির মূল্য নির্ধারণ করা হয় ১০২ টাকা। আর প্যাকেটজাত চিনির দাম নির্ধারণ করা হয়েছিল ১০৮ টাকা।
চিনির নতুন দাম বাড়ার এই চিঠি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ ট্যারিফ কমিশন এবং চিনি কোম্পানিগুলোর চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৬ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
১০ এপ্রিল ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২৬ মার্চ ২০২৬
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
২৬ মার্চ ২০২৬
